Skip to main content

চিকুনগুনিয়া গবেষণা নিয়ে বিআরএফ এর নামে মিথ্যাচার

সম্প্রতি চিকুনগুনিয়া নিয়ে বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের চলমান সমীক্ষা ও গবেষণা নিয়ে কতপয় ব্যক্তি ফেইসবুকে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা ইতোমধ্যে দুইটি আইডি রিপোর্ট করেছি এবং সেগুলো রিপোর্ট করার পর থেকে আর দেখা যাচ্ছে না। ধারণা করা যায় ফেইসবুক কর্তৃপক্ষ ফেইক আইডিগুলো বন্ধ করে দিয়েছে।

ইতোপূর্বে সেসব আইডি থেকে বিভিন্ন সময়ে করা আমাদের পোস্টগুলো কপি করে তার মধ্যে মিথ্যা তথ্য সংযুক্ত করে আবার ফেইসবুকে ছড়িয়েছে। এতে করে অনেকের মনে সন্দেহ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

আমরা উল্লেখ করতে চাই যে চিকুনগুনিয়া গবেষণা নিয়ে বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন কোন ফান্ড সংগ্রহ করছে না। অংশগ্রহণকারি গবেষক ও রিসার্চ সহকারিবৃন্দ ভলান্টারি উদ্যোগে কাজ করছেন।

বাংলাদেশে বা বিদেশে যদি চিকুনগুনিয়া নিয়ে আমাদের নাম ব্যবহার করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ফান্ড চায় তাহলে ধরে নিন তারা ১০০% প্রতারক।

বিআরএফ এবং চিকুনগুনিয়া নিয়ে আমাদের প্রচার মাধ্যমগুলো নীচে দেয়া হলোঃ

অফিসিয়াল ওয়েব পেইজ
http://brfbd.org

অফিশিয়াল ব্লগ
http://blog.brfbd.org

ফেইসবুকে বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন
https://www.facebook.com/BiomedicalResearchFoundation/

ফেইসবুকে চিকুনগুনিয়া রিসার্চ গ্রুপ
https://www.facebook.com/ChikungunyaResearch/

এর বাইরে আমাদের কোন সাইট বা ফেইসবুক পাতা নেই। ভবিষ্যতে গবেষণার জন্য নতুন পাতা খোলা হলে সেটি এই সাইটের মাধ্যমে প্রকাশ করা হবে।

এ সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে আমাদের ফেইসবুক পাতায় যোগাযোগ করতে আহবান জানানো হচ্ছে।

Comments

Popular posts from this blog

থ্যালাসেমিয়া ন্যাশনাল ইস্যু সৃষ্টিতে BRFএর রিসার্চ ইফোর্ট কী ভাবে পার্ট হলো?

Posting on behalf of Dr. Sorowar Hossain সিঙ্গাপুর ১০+ বছর রিসার্চ লাইফ কাটিয়ে দেশে ফিরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে জয়েন করি। যেহেতু সিংগাপুরের ল্যাব রিলেটেড স্কিল দেশে এপ্লাই করার স্কোপ নেই, তাই শুরু থেকে পাবলিক হেলথ ফিল্ডে ফোকাস করি। দেশের হেলথ সেক্টর অজানা, অপরিচিত ছিল। ইমেলে randomly যোগাযোগ করে বারডেমের ড তানভীরা সুলতানা (Tanvira Afroze Sultana) আপার সাথে যোগাযোগ হয়। আমরা দুজনে ব্লাড ক্যান্সার নিয়ে কাজ করি। ডাটা এনালাইসিস করতে গিয়ে দেখা গেল এনাফ ডাটা নেই। অন্য কোন প্রতিষ্ঠানকে জড়িত করা যায় কিনা তা তানভীরা আপাকে জানালাম। তিনি হেমালোজিস্টদের একটি মিটিং এ নিয়ে গেলেন। সেই মিটিং-এ প্রফেসর মনজুর মোরশেদ স্যারের সাথে পরিচয় হলো। অবশেষে ব্লাড ক্যান্সার সংক্রান্ত ৫০০০ কেইস এনালাইসিস করে প্রথম পাবলিকেশন হলো যেখানে ১৪টি প্রতিষ্ঠান জড়িত ছিল! তখনও থ্যালাসেমিয়ার সম্পর্কে কিছুই জানতাম না। তানভীরা আপা মাঝে মাঝে থালাসেমিয়া ইস্যু নিয়ে আপসোস করতেন। কিন্তু আমি এটির সিরিয়াসনেস সম্পর্কে জানতাম না। আমাদের ব্লাড ক্যান্সার পেপারটি পাবলিশ হওয়ার পর নেটওয়ার্ক বেড়ে গেল। প্রফেসর মোরশেদ স্যার এবং কিছু হেমাটোলজ...

শিশুদের ওবিসিটি বা স্হূলতা নিয়ে মায়েদের ধারণা সম্পর্কিত গবেষণার ফল প্রকাশিত হল

জেলা শহর লেভেলে প্রায় ৬৫% মা শিশুদের স্থূলতাকে কোন সমস্যা মনে করেন না বা এ সম্পর্কে কোন ধারণা নেই।   মা'দের ধারণা অনুযায়ী মাত্র ৩% শিশু মোটা বা মোটা টাইপের কিন্তু বাস্তবে দেখা গেছে জামালপুর শহরে এই বয়স গ্রুপে ১৪% শিশু স্থূল (Overweight/obese)। প্রায় ৭০% মায়েরা জানেন না শিশুর স্থূলতার কারণে ভবিষ্যতে কী কী অসুখ শরীরে বাসা বাঁধতে পারে। ঢাকা, জানুয়ারি ১২, ২০১৯:   শিশুদের ওবিসিটি বা স্হূলতা যে একটি স্বাস্থ্য সমস্যা সেটি নিয়ে আমাদের দেশে মায়েদের ধারণা খুবই কম। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে ৬৫% মা মনে করেন শিশুদের স্হূলতা কোন স্বাস্থ্যগত সমস্যা নয়। রিপোর্টটি ইন্টারন্যশনাল জার্নাল অফ এনভারমেন্টাল রিসার্চ এন্ড পাবলিক হেলথ নামক আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।  বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন এর উদ্যোগে জামালপুর শহরে পরিচালিত একটি জরিপের ফলাফল থেকে এই তথ্য জানা গিয়েছে। জামালপুর শহরের ১২টি স্কুলে স্ট্র্যাটিফাইড স্যামপ্লিং করে সেকুল্যার স্কুল এবং নুরানী মাদ্রাসার ৪ থেকে ৭ বছর বয়সী শিশু এবং তাদের মায়েদের এই গবেষণায় অন্তর্ভূক্ত করা হয়। মোট ৬৫০ জন মা ...

বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশন (BRF) এর চিকুনগুনিয়া রিসার্চ ফোকাস

২০০২ সালের আগ পর্যন্ত বিশ্বের ট্রপিক্যাল এলাকাগুলো মূলত বিচ্ছিন্নভাবে চিকুনগুনিয়ার আউটব্র্যাক হয়েছে। সেগুলো তেমন ভয়াবহ ছিল না। আগে এডিস এজিপ্টাই (গৃহ-পালিত) প্রজাতির মশার মাধ্যমে বাহিত হয়েছে। চিকুগুনিয়া ভাইরাসের মিউটেশনের কারনে এই ভাইরাসটি এডিস এলবোপিক্টাস প্রজাতির মশাতে এডাপ্ট করেছে। ২০০২ সালের পর থেকে যত পাওয়াফুল আউটব্র্যাক হয়েছে এর মূলে রয়েছে এই প্রজাতির মশাটি। এরা সাধারনত বাসার বাইরে (গাছের গর্তে, টায়ার, ডাবের খোলস, প্লাস্টিক কন্টেইনার ইত্যাদি) ব্রিড করে। এটির কারনে ২০০৬ সালে সাউথ ইন্ডিয়াতে প্রায় ১১ মিলিয়ন মানুষ সংক্রামিত হয়। পাবলিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছিল। আমাদের দেশে ২০০৩ সালে শক্তিশালী ডেংগু আউটব্র্যাকের মূলেও এডিস এলবোপিক্টাস দায়ী। আমার বিশ্বাস এবারের এপিডেমিক বা আউটব্র্যাকে মূলে এই মশাটি দায়ী। অপরিকল্পিত নগরায়ন, দুর্বল হেলথ সিস্টেমের কারনে যেকোন উন্নয়নশীল দেশের জন্য এধরনের আউটব্র্যাক বা মহামারী কন্ট্রোল করা অনেক দুরুহ ব্যাপার। তাই শুধু শুধু সরকারকে দোষারূপ করে লাভ নেই। এটি অনেক বছরের আমাদের দুর্বল সিস্টেমের কনসিকুয়েন্স। তাছাড়া আমরা এখনো সুনাগরিক হতে পারিনি। যেখানে-সেখানে ময়ল...